পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার হ্যানোভারের লর্ড মেয়রকে একটি মধুবনী চিত্র উপহার দেন। চিত্রকলায় মানবজীবনের বিভিন্ন পর্যায়, প্রকৃতির সঙ্গে যোগাযোগ ও ধরিত্রীর বিভিন্ন প্রাণীর মধ্যে বন্ধন প্রকাশ পেয়েছে। চিত্রকলার স্রষ্ঠা ৭০ বছর বয়সী জাতীয় পুরস্কারপ্রাপক শিল্পী শ্রীমতী বাওয়া দেবী। মধুবনী চিত্রকলা ভারতের পূর্বভাগে অবস্থিত রাজ্য বিহারের মিথিলা অঞ্চলের গ্রামীণ মহিলাদের এক পরম্পরাগত চিত্রশৈলী। এই চিত্র আঙ্গুল, নিব-পেন, তুলি অথবা দেশলাই কাঠি দ্বারা সাধারণতঃ প্রাকৃতিক রঞ্জক পদার্থ ব্যবহার করে আঁকা হয়, যা বিভিন্ন জ্যামিতিক অবয়ব চিত্রণে দৃষ্টি আকর্ষণ করে।