Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হ্যানয়-এর কুয়ানসু বুদ্ধ মন্দির পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী : বৌদ্ধ সন্ন্যাসীদের আমন্ত্রণজানালেন ভারত সফরের জন্য

হ্যানয়-এর কুয়ানসু বুদ্ধ মন্দির পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী  : বৌদ্ধ সন্ন্যাসীদের আমন্ত্রণজানালেন ভারত সফরের জন্য

হ্যানয়-এর কুয়ানসু বুদ্ধ মন্দির পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী  : বৌদ্ধ সন্ন্যাসীদের আমন্ত্রণজানালেন ভারত সফরের জন্য


ভিয়েতনামেরহ্যানয়-এ কুয়ান সু বুদ্ধ মন্দিরটি আজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী।

মন্দিরেরগর্ভগৃহে প্রার্থনা জানান তিনি। মন্দিরের বৌদ্ধ সন্ন্যাসীরা সাদর অভ্যর্থনা জানানভারতের প্রধানমন্ত্রীকে।

বৌদ্ধসন্ন্যাসীদের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, এই বুদ্ধ মন্দিরটি দর্শনেরসুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। এর আগে ১৯৫৯ সালে ভারতের প্রথমরাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ এই বুদ্ধ মন্দিরটি পরিদর্শনে এসেছিলেন।

দু’হাজারবছরেরও বেশি প্রাচীন ভারত-ভিয়েতনাম সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করেপ্রধানমন্ত্রী বলেন, অনেকেই এখানে এসেছে যুদ্ধ-বিগ্রহের উদ্দেশ্য নিয়ে। কিন্তুভারত এখানে উপস্থিত হয়েছে বুদ্ধের শান্তি ও সহনশীলতার বাণী সঙ্গে করে।

প্রধানমন্ত্রীবলেন, বিশ্বকে অবশ্যই শান্তির পথ অন্বেষণ করে যেতে হবে। কারণ, তার মধ্যেই রয়েছেসুখ ও সমৃদ্ধির প্রকৃত সন্ধান । সমুদ্রপথে ভারত থেকে ভিয়েতনামে প্রসার ঘটেছিলবৌদ্ধ ধর্মের। তাই, প্রকৃত বৌদ্ধ ধর্মকেই লাভ করেছে এই দেশটি। শ্রী মোদী বলেন,ভারতে যে বৌদ্ধ সন্ন্যাসীরা রয়েছেন তাঁদের উজ্জ্বল ও প্রশান্তি ভরা দৃষ্টি তিনিলক্ষ্য করেছেন। একইসঙ্গে গভীর কৌতুহল ও উৎসাহের ভাব তিনি লক্ষ্য করেছেন ভারত সফরেআগ্রহী বৌদ্ধ সন্ন্যাসীদের দৃষ্টিতে ।

বৌদ্ধসন্ন্যাসীদের ভারত সফরেরও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত হল ভগবানবুদ্ধের পীঠস্থান । বিশেষ করে, তাঁর সংসদীয় নির্বাচন ক্ষেত্র বারাণসীপরিদর্শনের জন্য তিনি সাদর আমন্ত্রণ জানান বৌদ্ধ সন্ন্যাসীদের।

PG/SKD/DM/