পিএমইন্ডিয়া
জাতীয় কৃষি সমবায় বাজারজাতকরণ ফেডারেশন (এন এ এফ ই ডি), প্রজেক্ট এন্ড ইকুইপমেন্ট কর্পোরেশন (পি ই সি), স্টেট ট্রেডিং কর্পোরেশন (এস টি সি) এবং ম্যাটালস এন্ড মিনারেলস কর্পোরেশন (এম এম টি সি) ২০০৬-২০১১-র মধ্যে ডালশস্য আমদানি করার ফলে যে ১১৩ কোটি ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল তা পরিশোধ করার জন্য ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দেওয়া প্রস্তাব অনুমোদন করেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা । এর ফলে কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত সংস্থাসমূহ বাণিজ্যিক কাজকর্মে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সক্ষম হবে।
এছাড়াও কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থা এমএমটিসি ভোক্তা সাধারণের কাছে খুচরো মূল্যে বিক্রয়ের জন্য ৫০০০ টন তুর ডাল এবং ৫০০০ টন উরাদ ডাল আমদানি করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আমদানিকৃত ডালের প্রথম কিস্তি এমাসের ৫ সেপ্টেম্বর তারিখ নাগদ মুম্বাই এসে পৌঁছবে।
কেন্দ্রীয় সরকার, বিশেষ করে ডালশস্য ও পেঁয়াজ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সুলভ করতে ও এগুলির মূল্য নিয়ন্ত্রণের জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহন করেছে। ১০,০০০ মে.টন পর্যন্ত কাবুলি চানা, জৈন ডালশস্য এবং মুসুর ডাল ছাড়া সমস্ত রকমের ডালশস্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে| তেমনি দল শস্যের মজুত করার উপর বিধিনিষেধ বলবৎ করতে রাজ্যগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে| পাশাপাশি এও লক্ষণীয় যে ডালশস্য আমদানিতে শুল্ক প্রদান থেকে রেহাই দেওয়া হয়েছে|