Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

১৯৬৫ সালের যুদ্ধে মাতৃভূমির জন্য লড়াইয়ে অবতীর্ণ সেনানীদের প্রতি প্রধানমন্ত্রীর প্রণাম

১৯৬৫ সালের যুদ্ধে মাতৃভূমির জন্য লড়াইয়ে অবতীর্ণ সেনানীদের প্রতি প্রধানমন্ত্রীর প্রণাম


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯৬৫ সালের যুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে মাতৃভূমির জন্য লড়াইয়েঅবতীর্ণ সকল সাহসী সেনার প্রতি বিনম্র প্রণাম জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “১৯৬৫ সালের যুদ্ধের ৫০তম বার্ষিকীতে মাতৃভূমির জন্য লড়াইয়ে অংশ নেওয়া সকল সাহসী সেনার প্রতি আমার প্রণাম।

আমাদের সেনাবাহিনীর সাহস ও শৌর্য খুবই অনুপ্রেরণাদায়ক। এঁরা প্রতিটি বাধা জয় করে ভারতের একতা ও অখন্ডতাকে সুরক্ষিত রেখেছিলেন।

আমরা শ্রী লালবাহাদুর শাস্ত্রীর বিচক্ষণ ও প্রাণবন্ত নেতৃত্বদানের ভূমিকা স্মরণ করি। ১৯৬৫ সালের যুদ্ধে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের শক্তির এক মূল উৎস হয়ে উঠেছিলেন”।