Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০০৩ ও ২০১৪-র বরিষ্ঠ পেনশন বিমা যোজনায়কর্মপরবর্তী অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কর্মপরবর্তীঅনুমোদন দেওয়া হল যথাক্রমে ২০০৩ ও ২০১৪-তে চালু ‘ বরিষ্ঠ পেনশন বিমা যোজনা ’ দুটিকে।বরিষ্ঠ পেনশন বিমা যোজনা খাতে ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি)-কে দেওয়া ভর্তুকিসহায়তা সম্পর্কিত খরচের বিষয়টিও আজ অনুমোদিত হয় মন্ত্রিসভার বৈঠকে। ২০১৫-১৬ আর্থিকবছর থেকে এই দুটি যোজনার আর্থিক ব্যয়ভারের বিষয়গুলিও আজ অনুমোদন লাভ করেমন্ত্রিসভার এই বৈঠকে ।

প্রসঙ্গতউল্লেখ্য, এই দুটি পেনশন বিমা যোজনায় নতুন করে পলিসি খোলা বন্ধ করে দেওয়া হয়েছে।তবে, বন্ধ করে দেওয়ার আগে পর্যন্ত যাঁরা এই প্রকল্পটি গ্রহণ করেছেন তাঁদের পেনশনদানের কর্মসূচি অব্যাহত থাকবে। বরিষ্ঠ পেনশন বিমা যোজনা, ২০১৪-র সূচনা হয় ২০১৪সালের ১৪ আগস্ট। এক বছর পরে অর্থাৎ, ২০১৫-র ১৪ আগস্ট যোজনাটি বন্ধ করে দেওয়া হয়।

PG/SKD/DM