পিএমইন্ডিয়া
২০১৪ ব্যাচের ১০০-রও বেশি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আই পি এস) আধিকারিক-প্রশিক্ষার্থী আজ দেখা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ৭ নম্বর রেস কোর্স রোডের বাসভবনে।
প্রশিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলার সময় প্রধানমন্ত্রী তাঁদের স্মরণ করিয়ে দেন যে আধিকারিকদের ইউনিফর্ম তাঁদের ক্ষমতার প্রতীক। এই ক্ষমতা যাতে সাধারণ মানুষের ক্ষমতায়নের কাজে ব্যবহার করা হয় সেজন্য তিনি পরামর্শ দেন তাঁদের। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য কাজ করার বিরল সুযোগ আধিকারিকদের রয়েছে। তাই, কোন অবস্থাতেই তাঁরা যাতে সঙ্কল্পচ্যুত না হন সেই বিষয়টিতে তাঁদের লক্ষ্য রাখতে হবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল-ও সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
Told young IPS officer trainees of 2014 batch- the uniform gives you the power to empower lives of common citizens. https://t.co/Jihv6oRIkj
— Narendra Modi (@narendramodi) November 18, 2015