পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রেলমন্ত্রী শ্রী সুরেশ প্রভু প্রদত্ত ২০১৫-র রেল বাজেটের প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, ২০১৫-র রেল বাজেট অবশ্যই যাত্রীকেন্দ্রিক এবং আগামীদিনের বা ভবিষ্যত্ উপযোগী বাজেট। এর মধ্যে পরিষ্কার চিন্তাভাবনা রয়েছে এবং এই বাজেট রূপায়িত করার একটি সুস্পষ্ট পরিকল্পনার ইঙ্গিতও রয়েছে। রেলের পক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যাতে কেবল রেলের কামরা এবং ট্রেন সংক্রান্ত আলাপ-আলোচনা থেকে বেরিয়ে এসে একটি সুসংহত রেল সংস্কারের ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি চমৎকৃত এই দেখে যে এই প্রথম প্রযুক্তিগত উন্নয়ন এবং রেলের আধুনিকীকরণের জন্য একটি সুস্পষ্ট দিশা দেওয়া হয়েছে। রেলকে ভারতের অগ্রগতি তথা জাতীয় অর্থনৈতিক বিকাশের মূল চাবিকাঠি করার সুস্পষ্ট প্রচেষ্টা এই রেল বাজেট। এই বাজেট গুরুত্ব আরোপ করেছে সাধারণ মানুষ, পরিষেবা, নিরাপত্তার মতো বিষয়গুলিতেও বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
#RailBudget2015 is a watershed moment for Railways,markinga paradigm shift from discussing coaches & trains to comprehensive railway reform — NarendraModi(@narendramodi) February 26, 2015
I am particularly delighted that for the 1st time there is a concrete vision for technology upgradation& modernisation of the Railways.
— NarendraModi(@narendramodi) February 26, 2015
Rail Budget lays out a clear roadmap to make the Railways the key driver of India’s economic growth & playing a key role in India’s progress — NarendraModi(@narendramodi) February 26, 2015
#RailBudget2015 stands out for its focus on the common man, putting speed, scale, service & safety, all on one track.
— NarendraModi(@narendramodi) February 26, 2015