Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০১৭-তে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের খেলা : মন্ত্রিসভার কয়েকটি সিদ্ধান্ত


২০১৭-তে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে ভারতে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে দেশের ছ’টি শহরে এই খেলার আয়োজন, একটি কমিটি গঠন, ব্যয়ের মাত্রা নির্ধারণ এবং খেলা পরিচালনার জন্য একটি সাংগঠনিক কমিটি গঠন।

মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের খেলাটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম, নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম, কলকাতার সল্টলেক স্টেডিয়াম, গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং গুয়াহাটির আই জি স্টেডিয়ামে।

এই উদ্দেশ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের সচিব, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মহানির্দেশক এবং ক্রীড়া দপ্তরের উপদেষ্টাকে নিয়ে। প্রয়োজনে খেলার স্থান পরিবর্তন এবং অন্যান্য সমস্যার বিষয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে পরামর্শক্রমে।

এই ক্রীড়ার উদ্যোগ-আয়োজনে ব্যয়ের মাত্রা নির্দিষ্ট হয়েছে ৯৫ কোটি টাকা যা আগেই অনুমোদিত হয়েছে। তবে, অতিরিক্ত ব্যয় নির্বাহের ক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর এই বিষয়টি নিয়ে কথা বলবে ব্যয় দপ্তরের সঙ্গে। ক্রীড়া মন্ত্রককে খেলার পরিচালনার জন্য একটি সাংগঠনিক কমিটি গড়ে তোলার অনুমতিও দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

PG/SKD/DM/S