Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০১৮-র গ্রীষ্মকালীন যুব অলিম্পিক্সের পদকজয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০১৮-র গ্রীষ্মকালীন যুব অলিম্পিক্সের পদকজয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০১৮-র গ্রীষ্মকালীন যুব অলিম্পিক্সের পদকজয়ীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্জেন্টিনায় আয়োজিত ২০১৮-র গ্রীষ্মকালীন যুব অলিম্পিক্সের পদকজয়ীদের সঙ্গে দেখা করে তাঁদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী তাঁদের আগামী অলিম্পিক্সে বিজয়ী হওয়ার জন্য নিজেদের লক্ষ্যের দিকে স্থির থেকে কঠিন পরিশ্রম করার পরামর্শ দেন। সরকার খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেবে বলেও প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড় যুবক-যুবতীদের তাঁদের স্কুল এবং গ্রামের ছোট ছেলে-মেয়েদের খেলাধূলার ব্যাপারে উৎসাহিত করা উচিৎ।

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান উঁচুতে নিয়ে যাওয়ার জন্য পদক বিজেতাদের প্রশিক্ষকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

CG/DM/…