Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০১৯-এর লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


২০১৯-এর লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রতিনিধি আইন ১৯৫১-র ১৪ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তিতে অনুমোদন দেওয়া হয়। এতে নির্বাচন কমিশনের ঘোষিত দিনক্ষণ অনুযায়ী সংসদীয় সংবিধান মেনে জনপ্রতিনিধিদের নির্বাচন করতে আহ্বান জানানোর সংস্হান রয়েছে।

সপ্তদশ লোকসভা গঠনের জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু করতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

CG/SS/NS/…