Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০২০-র জাতীয় শিক্ষা নীতি কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে কৌতুহল সৃষ্টি করবে ও সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে সাহায্য করবে, সে সম্বন্ধীয় একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন


নতুন দিল্লি, ১ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ২০২০-র জাতীয় শিক্ষা নীতি বুনিয়াদী সাক্ষরতা এবং শেখার আনন্দকে উজ্জীবিত করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে কৌতুহল সৃষ্টি করবে ও সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে সাহায্য করবে, সে বিষয়গুলির উল্লেখ রয়েছে এই নিবন্ধে। শ্রী মোদী বলেছেন, বিদ্যালয়ের প্রথম দিন নিছক কোন কিছুর সূচনা নয়, বরং ছাত্রছাত্রীদের মধ্যে অভিন্ন জাতীয় দায়িত্ববোধ সঞ্চারিত করা প্রয়োজন।    
 শ্রী মোদী সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলেছেন, 
“বিদ্যালয়ের প্রথম দিন নিছক কোন কিছুর সূচনা নয়, বরং ছাত্রছাত্রীদের মধ্যে অভিন্ন জাতীয় দায়িত্ববোধ সঞ্চারিত করা প্রয়োজন! ২০২০-র জাতীয় শিক্ষা নীতি বুনিয়াদী সাক্ষরতা এবং শেখার আনন্দকে উজ্জীবিত করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে কৌতুহল সৃষ্টি করবে ও সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে সাহায্য করবে, সে বিষয়গুলির উল্লেখ রয়েছে এই নিবন্ধে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @dpradhanbjp এই বিষয়ে যে নিবন্ধটি লিখেছেন সেটি পড়ার জন্য অনুরোধ করছি”।  

 

SC/CB