Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০২৫-২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের ৮.২% মজবুত জিডিপি বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৮ নভেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সর্বশেষ জিডিপি পরিসংখ্যানকে স্বাগত জানিয়ে বলেন যে, ২০২৫-২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে আকর্ষণীয় ৮.২% বৃদ্ধি অর্জিত হয়েছে। তিনি বলেন যে, এই অর্জন সরকারের প্রবৃদ্ধি-বান্ধব নীতি এবং সংস্কারের প্রভাব, সেইসঙ্গে ভারতের জনগণের কঠোর পরিশ্রম এবং উদ্যোগের প্রতিফলন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, সরকার সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রতিটি নাগরিকের জন্য জীবনযাত্রার সরলীকরণকে মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

এক্স বার্তায় শ্রী মোদী বলেছেন:

“২০২৫-২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.২% জিডিপি বৃদ্ধি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি আমাদের প্রবৃদ্ধি-বান্ধব নীতি এবং সংস্কারের প্রভাব প্রতিফলিত করে। এটি আমাদের জনগণের কঠোর পরিশ্রম এবং উদ্যোগকেও প্রতিফলিত করে। আমাদের সরকার সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রতিটি নাগরিকের জন্য জীবনযাত্রার সরলীকরণকে মজবুত করবে।

 

SC/PM/AS