Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২ এপ্রিল, ২০১৬ তারিখে সৌদি আরবের রিয়াধে বসবাসকারী ভারতীয়দের সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

২ এপ্রিল, ২০১৬ তারিখে সৌদি আরবের রিয়াধে বসবাসকারী ভারতীয়দের সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ


আমার প্রিয় দেশবাসীগণ,

আমি দু’দিনের সফরে সৌদি আরব এসেছি। আজ ভারতে যেভাবে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, তা বিশ্ববাসীর নজর কেড়েছে। ১২৫ কোটি মানুষের দেশ ভারত বিশ্বকে অনেক কিছু দিতে পারে, মানবতার কল্যাণে অনেক কিছু করতে পারে। গোটা বিশ্বে তাই আশার সঞ্চার হয়েছে। ‘সকলের অংশগ্রহণ, সকলের উন্নয়ন’ – গণতান্ত্রিক মূল্যবোধের এই মন্ত্র নিয়ে ভারত মানবতাবাদী বিশ্ববাসীর জন্য এক নতুন আশার জন্ম দিয়েছে। এতদিন আমরা অনেক দেশের মধ্যে একটা দেশ ছিলাম, আজ বিশ্ব ভারত’কে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে স্বীকার করে নিয়েছে। এর প্রথম কারণ ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা, প্রায় ৩০ বছর পর সংখ্যাধিক্যের ভোটে নির্বাচিত একটিসরকার ক্ষমতায় এসেছে। গোটা বিশ্ব আজ আর্থিক মন্দার শিকার। আর আই এম এফ, বিশ্ব ব্যাঙ্ক এবং প্রতিটি আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সির বিশ্লেষণ অনুযায়ী, ভারত তার দ্রুত হারে অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে। কেউ কেউ ভারত’কে উজ্জ্বল জ্যোতিষ্ক বলে বর্ণনা করছে। এটাই সত্যি যে, সকল প্রতিকূলতা সত্ত্বেও ভারত উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে, অর্থনীতির বুনিয়াদ মজবুত করেছে।

তৃতীয়ত, ভারতের সবচেয়ে বড় শক্তি হল, দেশের নবীন প্রজন্মের ৮০ কোটি মানুষের বয়স ৩৫ বছরের কম। গোটা বিশ্বে এখন প্রতিভাবান, আধুনিক প্রযুক্তি প্রশিক্ষিত মানবসম্পদের তীব্র চাহিদা রয়েছে। ভারত সেই চাহিদা পূরণের পথে দ্রুত এগিয়ে চলেছে। কৃষি, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ভারত নিজের বলিষ্ঠ পা বাড়াচ্ছে, এগিয়ে যাচ্ছে।

আজ আপনাদের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা।

ধন্যবাদ।

PG/SB/S