Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে বাজেট অধিবেশনের আগে সংবাদমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর বিবৃতি

৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে বাজেট অধিবেশনের আগে সংবাদমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর বিবৃতি


আপনাদের সবাইকে ২০১৯ সালের অনেক অনেক শুভেচ্ছা। আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। একটু পরেই মহামান্য রাষ্ট্রপতি উভয় সদনের সংযুক্ত অধিবেশনকে সম্বোধন করবেন। গতবার আমরা সবাই সংসদের গতিবিধি দেখেছি। আজ দেশ সচেতন হয়ে উঠেছে। প্রত্যেক নাগরিক সংসদের গতিবিধিকে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। আজ দেশের প্রতিটি ছোটখাট ঘটনার খবরও দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। সেজন্য যাঁদের সংসদে আলোচনায় কোন উৎসাহ নেই, বিতর্কে কোন উৎসাহ নেই, তাঁদের প্রতি সমাজে অসন্তোষ সৃষ্টি হওয়া অত্যন্ত স্বাভাবিক।

আমি আশা করি, আমাদের সকল সম্মানিত সাংসদ এই জনভাবনাকে মাথায় রেখে এই বাজেট অধিবেশনকে গভীরভাবে, বিস্তারিতভাবে, তথ্য সমৃদ্ধভাবে ব্যবহার করবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন, নিজেদের বক্তব্য রাখবেন, সংসদকে উপকৃত করবেন। সরকার উপকৃত হবে। আমাদের এই অধিবেশনে যত কাজ রয়েছে তার অধিকাংশই যেন মাননীয় সাংসদরা করেন, তাঁদের কাছে আমি এই প্রত্যাশা করি। আমি এটা ভালোভাবেই জানি যে তাঁরা যখন নিজের নিজের সংসদীয় ক্ষেত্রে ফিরে যাবেন, তখন এবারে সংসদ চলাকালীন তাঁদের ব্যবহার যত ভালো এবং ইতিবাচক থাকবে, ততই তাঁরা নিজের অঞ্চলে ইতিবাচক সাড়া পাবেন।

আমি বিশ্বাস করি, সকলেই বিষয়টির গুরুত্ব স্বীকার করবেন। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতেও আমরা এই মন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকব। সংসদেও সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করার সিদ্ধান্ত আমরা এগিয়ে যেতে চাই। আমরা যাতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারি সে চেষ্টা চালিয়ে যাব। আমি মুক্ত মনের আলোচনাকে আমন্ত্রণ জানাই। অধিবেশন যাতে খুব ভালোভাবে সম্পন্ন হয়, সেজন্য সকল সদস্যকে স্বাগত জানাই। আসুন, আমরা সবাই মিলে ভবিষ্যৎ ভারত নির্মাণের জন্য কোন না কোন অবদান রাখার গর্ব অর্জন করি।

অনেক অনেক ধন্যবাদ।

***

CG/SB/DM