পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৫ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তথ্যপ্রযুক্তি নির্ভর পন্থায় প্রোঅ্যাক্টিভ গভর্ন্যান্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টশন- ‘প্রগতি’র বৈঠকে রেল, সড়ক এবং বিদ্যুৎ ক্ষেত্রের ৬টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করলেন।
সেবা তীর্থে আজ এই বৈঠকে যেসব প্রকল্প নিয়ে আলোচনা হয়, সেগুলি রূপায়িত হচ্ছে ৯টি রাজ্য জুড়ে- মোট খরচ ৩০,০০০ কোটি টাকারও বেশি।
নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করা এবং রূপায়ণের দায়িত্ব থাকা সব পক্ষের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
কাজ দ্রুত শেষ করার সঙ্গে সঙ্গে গুণমান বজায় রাখার ওপরও প্রধানমন্ত্রী বিশেষভাবে জোর দিয়েছেন। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং প্রতিটি স্তরে নজরদারি দরকার বলে তিনি মনে করিয়ে দেন।
ডিজিটাল এগ্রিকালচার মিশনের আওতায় এগ্রিস্ট্যাক নিয়ে পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষ প্রয়োগের ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। তিনি বলেন, কৃষি মূল্য শৃঙ্খলে প্রতিটি পর্যায়ে নির্ভরযোগ্য তথ্য পরিমণ্ডলের গুরুত্ব রয়েছে অনেকখানি। এক্ষেত্রে কেন্দ্র এবং বিভিন্ন প্রাদেশিক সরকার যেভাবে কাজ করছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সাইবার জালিয়াতি মোকাবিলার বিষয়টিও বৈঠকে উঠে আসে। ডিজিটাল অ্যারেস্টের সমস্যা দূর করতে জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন।
SC/AC/NS
Rs. 30,000 crore worth of projects across 9 states covering railways, roads and power sectors…this is what we reviewed during today’s PRAGATI session.
— Narendra Modi (@narendramodi) August 25, 2026
Focus areas remain - better connectivity, higher growth, better public services and lesser delays.
Here are the details……