Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

৭০তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী : সংস্কার থেকে রূপান্তরের লক্ষ্যে পৌঁছে যাওয়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করলেন তিনি

৭০তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন  প্রধানমন্ত্রী :  সংস্কার থেকে রূপান্তরের লক্ষ্যে পৌঁছে যাওয়ার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করলেন তিনি


দেশের ৭০তম স্বাধীনতা দিবসে আজ রাজধানীর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর ভাষণে মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, পন্ডিত জওহরলাল নেহরু সহ যাঁরা ‘ স্বরাজ্য ’ প্রতিষ্ঠার জন্যসংগ্রাম করে জীবন উৎসর্গ করে গেছেন তাঁদের উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১২৫ কোটি ভারতবাসী এখন ‘ স্বরাজ্য ’ থেকে ‘ সুরাজ ’ – এর পথে যাত্রাসম্পূর্ণ করতে কৃতসংকল্প। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন নিষ্ঠা, শৃঙ্খলা, কঠোরশ্রম, সাহসিকতা এবং উৎসর্গের মানসিকতা। প্রধানমন্ত্রী বলেন এই লক্ষ্য পূরণেপঞ্চায়েত থেকে সংসদ প্রতিটি প্রতিষ্ঠানকেই যুক্তভাবে কাজ করে যেতে হবে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, এমন একটা সময় ছিল যখন অভিযোগের পরঅভিযোগে বিদ্ধ করা হতো দেশের সরকারকে। কিন্তু বর্তমানে সরকারের দিকে মানুষ তাকিয়েআছেন তাঁদের অসংখ্য প্রত্যাশা নিয়ে। আশা থেকে যখন প্রত্যাশার জন্ম নেয় তখন তাআমাদের ‘ সুরাজ ’ – এর লক্ষ্যে যাত্রাপথেদ্রুত গতি ও শক্তি সঞ্চার ঘটায়। প্রধানমন্ত্রী বলেন, সরকার এপর্যন্ত কি কাজ করেছেসেটাই তার মূল বিবেচ্য বিষয় নয়, তাঁর দৃষ্টি বরং কর্মসংস্কৃতির দিকে।

‘ সুরাজ ’ – এর সঙ্গেসংবেদনশীলতা, দায়িত্ববোধ, দায়বদ্ধতা, স্বচ্ছতা, দক্ষতা এবং সুপ্রশাসনের যোগ রয়েছেবলে ব্যাখা করেন প্রধানমন্ত্রী। এর প্রতিটি ক্ষেত্রেই সরকারের কাজের নমুনা ওদৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, দেশের বড় বড় হাসপাতালগুলিতে অন-লাইনে নথিভুক্তি,দ্রুততার সঙ্গে আয়কর ফেরত দেওয়ার ব্যবস্হা, দ্রুত পাসপোর্ট মঞ্জুর করা, কোম্পানীনথিভুক্তির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং সরকারি চাকরিতে গ্রুপ-সি এবংগ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে সাক্ষাৎকার তুলে দেওয়া এই ধরণের সরকারি পদক্ষেপেরদৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

প্রশাসন ও পরিচালনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কিভাবে দ্রুততারসঙ্গে সমস্ত কাজ সেরে ফেলা হচ্ছে তারও দৃষ্টান্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী। এইপ্রসঙ্গে তিনি গ্রামীণ সড়ক নির্মাণ, পুনর্নবীকরণযোগ্য জ্বালানী উৎপাদন ক্ষমতাবৃদ্ধি, বিদ্যুৎ সংবহন লাইন সম্প্রসারণ এবং রান্নার গ্যাস সংযোগের কথা তুলে ধরেন।

জন-ধন যোজনার আওতায় ২১ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পল্লী অঞ্চলে২ কোটি শৌচাগার নির্মাণ এবং স্বল্প দিনের মধ্যেই বিদ্যুৎহীন ১০ হাজার গ্রামেবিদ্যুৎসংযোগ পৌঁছে দেওয়ার কথাও প্রসঙ্গতঃ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এলইডি বাল্ব প্রসঙ্গে শ্রী মোদী বলেন, এই ধরণের বাল্বের দামঅনেকটাই কমিয়ে আনা হয়েছে সাধারণ মানুষের নাগালে তা পৌঁছে দিতে। এলইডি বাল্বেরব্যাপক ব্যবহার বিদ্যুৎশক্তির বিশেষ সাশ্রয় ঘটাবে বলে উল্লেখ করেন তিনি।

উপর্যুপরি দু বছরের খরা পরিস্হিতি সত্বেও পর্যাপ্ত পরিমাণখাদ্যশস্য উৎপাদনের জন্য দেশের কৃষকদের সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বছরডালশস্য উৎপাদনের আওতায় আরও বেশি পরিমাণ জমি নিয়ে আসা হয়েছে। সয়েল হেলথ্ কার্ড,জলসেচ, সৌরশক্তি চালিত পাম্পসেট, শস্যবীজ, সার এবং শস্যবীমা সহ কৃষি সংশ্লিষ্টবিভিন্ন ক্ষেত্রে সরকার এক সংহত পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেনপ্রধানমন্ত্রী।

শ্রী মোদী তাঁর ভাষণে বলেন, জাতির পরিচয়কে তুলে ধরতে তাঁর সরকারবিশেষভাবে আগ্রহী। সরকারের লক্ষ্য হল সংস্কার, কর্মতৎপরতা ও পরিবর্তনের মধ্য দিয়েরুপান্তরের লক্ষ্যে এগিয়ে যাওয়া। কারণ তাঁর সরকার প্রতীকী মাত্রায় বিশ্বাসী নয়, প্রকৃতকাজ ও সাফল্যে বিশ্বাসী। বিচ্ছিন্নভাবে উন্নয়ন নয়, বরং সুসংহত বিকাশের ওপরই আস্হারয়েছে তাঁর সরকারের। জনসাধারণকে কোনকিছু পাইয়ে দেওয়াই নয়, বরং তাঁদের ক্ষমতায়নেবিশ্বাসী বর্তমান কেন্দ্রীয় সরকার।

থমকে থাকা কিংবা বহুদিনের মুলতুবি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতেতাঁর সরকারের আগ্রহ ও তৎপরতার কথাও ব্যাখা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে প্রকল্প অনুমোদনের কাজেও গতিসঞ্চার করা হয়েছে।

আখ চাষিদের বকেয়া প্রাপ্য মিটিয়ে দেওয়ার ব্যবস্হা, নতুন এলপিজিসংযোগ দেওয়া, এয়ার ইন্ডিয়া এবং বিএসএনএল-এর মতো রাষ্টায়ত্ব সংস্হাগুলির লভ্যাংশঅর্জন ইত্যাদির দৃষ্টান্ত তুলে ধরে সরকারি কাজকর্মের সাফল্যের নজিরও টেনে আনেনপ্রধানমন্ত্রী। সরকারি কাজে স্বচ্ছতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভর্তুকিসহায়তা এখন সাফল্যের সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে যোগ্য প্রার্থী ও গ্রাহকদের কাছে। প্রশাসনেরবিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে আন্তর্জাতিক রেটিংসংস্হাগুলির কাছে।

দেশের নারীকল্যাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন,নারীজাতির কল্যাণে তাঁর সরকার এক সার্বিক ও সংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। বেটিবাঁচাও বেটি পড়াও, সুকন্যা সম্বৃদ্ধি যোজনা এবং উজ্জ্বলা যোজনা চালু হয়েছেমহিলাদের ব্যবহারিক, শিক্ষাগত এবং আর্থিক সুখ ও স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রেখে।এবিষয়ে সরকারের অন্যান্য উদ্যোগ ও পদক্ষেপগুলির কথাও উল্লেখ করেন তিনি।

সামাজিক একতা প্রসঙ্গে রামানুজাচার্য, মহাত্মা গান্ধী এবং বাবাসাহেব আম্বেদকর প্রদর্শিত পথে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রত্যেকভারতবাসীর মেনে চলা উচিত বলে দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন শ্রী নরেন্দ্র মোদী।

সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসুচি যুব সমাজের কর্মসংস্হানের সুযোগসৃষ্টির পক্ষে বিশেষ সহায়ক হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দোকান ও বাণিজ্যিকপ্রতিষ্ঠান সম্পর্কিত মডেল আইনটি চালু করার ফলে সপ্তাহের সবকটি দিনেই দোকান ওবানিজ্যিক সংস্হা খুলে রাখা যাবে বলে জানান প্রধানমন্ত্রী।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় সরকার কখনই দ্বিধাগ্রস্হনয়- একথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী এক পদ এক পেনশন, নেতাজী সম্পর্কিত গোপন ফাইল ওনথিপত্র প্রকাশ এবং বাংলাদেশের সঙ্গে ভূ-সীমানা চুক্তি স্বাক্ষরের দৃষ্টান্ত এইপ্রসঙ্গে তুলে ধরেন।

জঙ্গি ও সন্ত্রাসবাদীদের যারা শহীদের মর্যাদা দিতে চায় তাদের কঠোরভাষায় নিন্দা করেন প্রধানমন্ত্রী। ভারতের মানবতাবাদী দৃষ্টিভঙ্গী এবং যেকোন ধরনেরজঙ্গি কার্যকলাপের কঠোর নিন্দার মনোভাব সমগ্র বিশ্বের স্বীকৃতি আদায় করেছে বলেউল্লেখ করেন তিনি।

দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এক সাধারণ সংকল্প গ্রহণেদেশবাসীকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

স্বাধীনতা দিবসের ভাষণে সরকারের কয়েকটি নতুন উদ্যোগ ও কর্মসূচিরকথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামীদের পেনশন প্রতিমাসে ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হবে ৩০,০০০ টাকা। আদিবাসী স্বাধীনতাসংগ্রামীদের স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে স্মারক ও স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলাহবে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সময় দেশেরদরিদ্রতর মানুষদের প্রয়োজনে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা চালু করা হবে বলেওআজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/ NS/