Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণ জাতির শক্তিকে প্রতিফলিত করে এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে নতুন সংকল্পের অনুপ্রেরণা জোগায়: প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৪ আগস্ট ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন এবং এটিকে অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁর চিন্তাভাবনা আমাদের জাতির শক্তি এবং প্রত্যেক ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তিনি বলেন, রাষ্ট্রপতির বার্তা আমাদের সকলকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।

‘এক্স’ (X)-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

“স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি জির এক অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ভাষণ।

তাঁর চিন্তাভাবনা আমাদের জাতির শক্তি এবং প্রত্যেক ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

তাঁর বার্তা আমাদের সকলকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে নতুন সংকল্প নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।
@rashtrapatibhvn”

https://x.com/narendramodi/status/2088276479159537785?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2088276479159537785%7Ctwgr%5Ec7af60d8ba2a5c6fff0e3d129602b3448

 

SC/SB/DM