Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

“Judicial Reforms –Recent Global Trends” শীর্ষক একটি গ্রন্থ বুধবারআনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বইয়ের প্রথম কপিটিতিনি তুলে দেন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের হাতে।


অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তন এবং নতুন পরস্পর নির্ভরশীল বিশ্বশৃঙ্খলার সঙ্গে সমানতালে এগিয়ে যেতে হবে ভারতকে। কারণ, আন্তর্জাতিক ক্ষেত্রে একবিশেষ ভূমিকা পালনের সুযোগ এখন উপস্থিত ভারতের সামনে। আর তা সম্ভব করে তুলতে হলেপরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে হবে আমাদের। এজন্য প্রয়োজনসঠিক নীতি উদ্ভাবনের।

শ্রী মোদী বলেন যে, তিনিপ্রতিশ্রুতি দিয়েছিলেন দিনে একটি করে অপ্রচলিত আইন বাতিল বলে ঘোষণা করবেন। এপর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রায় ১,২০০’র মতো অপ্রচলিত এবং অপ্রয়োজনীয় আইনকে বাতিলবলে ঘোষণা করেছে।

সুপ্রশাসন ও পরিচালনবিচার-বিভাগের বোঝা অনেকটাই লাঘব করতে পারে বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/SB