আজ দেশের পথে-ঘাটে, সংস্থায় ও প্রতিষ্ঠানে, গ্রাম ও শহরে সকল ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রমের মানসিকতা গড়ে উঠেছে। শত শত ভাষা ও উপ-ভাষার মধ্য দিয়ে আজ ভারতের পরিচিতি একটি মাত্র দেশ হিসেবে। ঐক্যবদ্ধ জাতি হিসেবেই ভারত এখন অগ্রগতির পথে, তার উদযাপনও এক ও অভিন্ন ভারত হিসেবেই।