আধুনিক ভারত এখন তার ৭০তম বর্ষে। আমার সরকারের কাছে দেশের সংবিধান হল প্রকৃত অর্থেই এক পবিত্র গ্রন্থ। এই পবিত্র গ্রন্থে যার যেখান থেকেই উত্থান হোক না কেন, সকলেরই বাক্‌ ও ধর্মবিশ্বাসের স্বাধীনতা, ভোটাধিকার এবং সমানাধিকারকে মৌলিক অধিকার রূপে চিহ্নিত করা হয়েছে। আমাদের ৮০ কোটি নাগরিক প্রতি পাঁচ বছর অন্তর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু ১২৫ কোটি দেশবাসী ভোগ করেন ভয় বা ভীতি থেকে মুক্তির স্বাদ। এ এমনই এক স্বাধীনতা, যা তাঁরা অনুভব করেন তাঁদের জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে।