আমরা যাঁদের বিকলাঙ্গ বলি, বিকলাঙ্গরূপে জানি। কিন্তু কখনও কখনও যখন তাঁদের সঙ্গে পরিচিত হই, তখন বুঝতে পারি যে এঁরা সেই মানুষ যাঁদের এমন ধরনের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ আছে, যার মধ্যে দৈবশক্তি আছে, যা আমাদের মত সাধারণ মানুষের শরীরে নেই। তাই দেশবাসীর কাছে আমার আবেদন, বিকলাঙ্গ শব্দের পরিবর্তে ‘দিব্যাঙ্গ’ শব্দের প্রচলন করার। –গুজরাতের নভসারী’তে সামাজিক অধিকারিতা শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী