আমার দায়িত্ব ও কর্তব্যের কথা যদি বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব তা পূরণ করার। দেশের স্বার্থে যদি আমাকে কঠিন সিদ্ধান্তও গ্রহণ করতে হয় তাহলে আমি তাও করব। যদি সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয় তাতে আমি পিছপা হব না। যদি আমাকে নত হতে হয়, আমি নত হব। আমাকে যদি দ্রুততার সঙ্গে কাজ করে যেতে হয়, তাও করব আমি। এ সমস্ত কিন্তু আমার চরিতের কোন বৈশিষ্ট্য নয়, বরং তা হল আমার দায়িত্বশীলতারই অঙ্গ।” - নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী