আমার মন্ত্র হল উন্নয়ন - সকলের সাথে, সকলের জন্য। এর অর্থ প্রত্যেকের জন্য খাদ্য, প্রতিটি শিশুর জন্য শিক্ষা, প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান এবং প্রতিটি পরিবারের জন্য শৌচাগার ও বিদ্যুৎ সহ একটি বাসস্থান। ঐক্যের মাধ্যমেই এই লক্ষ্যে পৌঁছনো সম্ভব। কারণ, ঐক্য আমাদের শক্তিশালী করে তোলে। অনৈক্য আমাদের দুর্বল করে দেয়।