আমেরিকার বাণিজ্যিক গোষ্ঠী যখন নতুন নতুন অর্থনৈতিক ক্ষেত্র, উৎপাদিত পণ্যের উপযুক্ত বাজার, সুদক্ষ শ্রম-সম্পদ এবং উৎপাদন ও নির্মাণের জন্য উপযুক্ত স্থান খুঁজে পেতে আগ্রহী, ভারত তখন তাদের এক আদর্শ সহযোগী হয়ে উঠতে পারে। ভারতের রয়েছে এক বলিষ্ঠ অর্থনীতি, যেখানে বার্ষিক অগ্রগতির হার ৭.৬ শতাংশের মতো। এই পরিস্থিতিতে আমরা নতুন নতুন সুযোগ-সুবিধার প্রসার ঘটাচ্ছি পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে।