এক বছর আগে মানব ইতিহাসের এক বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে দেশের ১২৫ কোটি মানুষ পরিবর্তন ও প্রগতির লক্ষ্যে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে বৈচিত্র্যের এই বিশাল দেশে যে এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছি, সে সম্পর্কে আমরা সজাগ। জাতির ঐক্যই আমাদের আত্মবিশ্বাসের মূল ভিত্তি। তার থেকেও বড় কথা ৩৫ বছরের কম বয়সী ৮০ কোটি তরুণ ও যুবার আশা-আকাঙ্খাই আমাদের শক্তির মূল উৎস।