এর আগে একটা নেতিবাচক আবহাওয়া ছিল। দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা অন্যকোথাও গিয়ে কাজ শুরু করার কথা ভাবতে শুরু করেন। সরকারের মধ্যে পক্ষাঘাতগ্রস্ততা দেখা দেয়। একদিকে এটা যেমন ছিল অবস্থা, তেমনি আমাদের পরপর দু’টি খরার মুখোমুখি হতে হয়েছিল। তৃতীয়ত, বিশ্ব-অর্থনীতিতে একটা মন্দাভাব এসেছিল। তাই বেশকিছু প্রতিকুলতাই তখন ছিল। আমাদের দায়িত্ব নেওয়ার সময়েই শুধু নয়, তার পরও অনেক প্রতিকুলতা ছিল। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল শক্তিশালী এবং নীতি ছিল স্পষ্ট। আগে সিদ্ধান্তহীনতা ছিল, কেননা কোনো কায়েমী স্বার্থের বিষয় ছিল না। যার ফলে এই ইতিবাচকতা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। – নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী