কোনও দেশের যদি একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠে তা হলে ঐ দেশ শুধু সুরক্ষিতই থাকে না, অর্থনৈতিক সুফলও ঐ দেশে সম্ভব হয়ে ওঠে। বিনিয়োগের প্রসার ঘটে, নির্মাণ শিল্প সম্প্রসারণ লাভ করে, শিল্পোদ্যোগে উৎসাহের সঞ্চার হয়, প্রযুক্তির মান উন্নত হয় এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয়।