দক্ষিণ এশিয়ায় ভারত সহ অধিকাংশ দেশই অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে শান্তির পথ অনুসরণ করে চলেছে। কিন্তু ভারতের এমন এক প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেখানে সন্ত্রাসবাদের উদ্ভব এবং অন্যত্র তা প্রসারে মদত দেওয়া হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে। সন্ত্রাসবাদের এই প্রসার শান্তির বাতাবরণকে নষ্ট করে হিংসার পরিস্থিতি সৃষ্টি করছে এবং সকলের শান্তি ও সমৃদ্ধি প্রচেষ্টাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যারা এইভাবে সন্ত্রাসকে মদত দিচ্ছে তাদের এই তৎপরতা বন্ধ করার জন্য সময় এখন উপস্থিত আমাদের সামনে। এইভাবে যারা প্ররোচনা দিয়ে চলেছে তাদের এবার থামানো দরকার । - একাদশ পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী