দুর্নীতি দমনের লক্ষ্যে আমরা দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেছি। মূল সহায়সম্পদ বন্টনের ক্ষেত্রে যাবতীয় বৈষম্যও আমরা দূর করতে পেরেছি। খনি, স্পেকট্রাম এবং এফএম রেডিও-র লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নিলাম প্রক্রিয়াকে আমরা করে তুলেছি স্বচ্ছ। সরাসরি সুবিধা হস্তান্তরের ক্ষেত্রে যাবতীয় ফাঁক-ফোকর আমরা বন্ধ করে দিয়েছি।