পুরনো ও নতুন বহু চ্যালেঞ্জ রয়েছ আমাদের সামনে। তাই, আমাদের পারস্পরিক সম্পর্কের একটি স্তম্ভ হয়ে উঠতে পারে রাজনৈতিক তথা নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলি। ক্রমবর্ধমান সন্ত্রাস ও উগ্রপন্থার মূল রয়েছে ঘৃণার মতাদর্শ। অন্যদিকে, হিংসারও প্রসার ঘটছে নানাভাবে। এই সমস্ত ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার নিরাপত্তাকে ক্রমশ বিপন্ন করে তুলেছে। অস্থিরতার এই হুমকি একই সঙ্গে ঘটে চলেছে স্থানীয় , আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। এই পরিস্থিতিতে আসিয়ানের সঙ্গে আমাদের অংশীদারিত্বের সম্পর্ক এমন এক সমাধানের পথ খুঁজে পেতে আগ্রহী , যা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা, সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের আদর্শকে মূর্ত করে তুলবে - চতুর্দশ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী