বিশ্বের অগ্রগতির এক নতুন চালিকাশক্তি হয়ে ওঠার জন্য ভারত এখন প্রস্তুত। বৃহত্তর ভারতীয় অর্থনীতি বিশ্বের বিবিধ কল্যাণ সম্ভব করে তুলতে পারে। ভারতের রয়েছে ক্রমবর্ধমান এক বিস্তৃত বিপণন ক্ষেত্র। কিন্তু শুধুমাত্র বিপণনের ক্ষেত্র হিসেবেই নয়, ভারত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে একজন নির্ভরযোগ্য অংশীদার হিসেবে। বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিচালনের ক্ষেত্রে উচ্চমানের মেধাশক্তির উৎস হয়ে উঠতে পারে ভারত।