ভারতের অগ্রগতির প্রতিটি ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে উঠতে পারে আমাদের এক অবিচ্ছেদ্য অংশীদার। আপনাদের অনেকেরই বিশ্বাস যে, এক শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ে তোলা হচ্ছে বোধ হয় আমেরিকার কৌশলগত স্বার্থ পূরণের দিকে লক্ষ্য রেখে। কিন্তু আসুন, আমাদের সকলের ভিন্ন ভিন্ন চিন্তাভাবনাকে বাস্তবের মাটিতে সহযোগিতায় রূপান্তরিত করি। আমাদের সম্পর্ককে এইভাবে এগিয়ে নিয়ে গেলে দুটি দেশই কিন্তু বিশেষভাবে লাভবান হবে।