ভারত-আমেরিকা সম্পর্কের এক অতুলনীয় বৈশিষ্ট্য হল মার্কিন অর্থনীতিতে আমেরিকা প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান। এক দেশ থেকে দেশান্তরী মানুষ অন্য দেশে অভিবাসন গ্রহণ করে দুটি দেশ থেকেই এত শ্রদ্ধা, সম্ভ্রম ও খ্যাতি অর্জন করতে পারেন এ এক বিরল ঘটনা। আমাদের দুটি দেশের মধ্যে ক্রমপ্রসারমান অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের এক বলিষ্ঠ সেতু রচনার কাজ করেছেন আমেরিকা প্রবাসী ভারতীয়রা।