ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বর্তমান বিশ্বে আমরা দ্রুততম গতিতে বৃদ্ধি পাওয়া এক বিশেষ অর্থনীতি। নিরন্তর উন্নয়নের মধ্য দিয়ে স্মার্ট নগরী, বলিষ্ঠ কৃষিক্ষেত্র, শক্তিশালী নির্মাণ ও উৎপাদন শিল্প তথা সচল ও গতিশীল পরিষেবা সম্ভব করে তোলার মাধ্যমে ভারতীয় অর্থনীতির প্রসার ও উন্নয়নে আমরা আগ্রহী। ভারতের উন্নয়নের এই চালিকাশক্তি গড়ে তুলবে বিশ্বমানের রেল, সড়ক, বিমানবন্দর এবং ডিজিটাল সংযোগের এক সুবিস্তৃত নেটওয়ার্ক।