ভারত এক সম্ভাবনার দেশ। শুধু তাই নয়, ভারতে এখন উপযুক্ত নীতি প্রণয়নের উপযোগী এক অনুকূল পরিবেশও সৃষ্টি হয়েছে। ভারত ১২৫ কোটি মানুষের দেশ। তার মধ্যে রয়েছে, এক অসাধারণ সম্পদ - ৮০ কোটি তরুণ ও যুবক। বিশ্ব অর্থনীতি যখন দুর্বল হয়ে পড়ছে তখন সমগ্র বিশ্বই একবাক্যে স্বীকার করেছে যে এই অঞ্চল তথা সমগ্র বিশ্বের পক্ষে ভারত হল আশার এক উজ্জ্বল আলো।