ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এশিয়া থেকে আফ্রিকা এবং ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর অঞ্চল পর্যন্ত শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা সম্ভব করে তুলতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত সমুদ্রপথগুলিতে নিরাপত্তা এবং সমুদ্র এলাকায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে তোলার ক্ষেত্রেও তা এক সহায়ক ভূমিকা পালন করতে পারে।