যখন থেকে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি মুদ্রাস্ফীতি, আর্থিক ঘাটতি এবং চলতি হিসাব খাতে লেনদেনের ক্ষেত্রে ঘাটতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অন্যদিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন, বিদেশি মুদ্রা সঞ্চয়, শেয়ার বাজারের মূল্যায়ন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেতে শুরু করেছে। এই সাফল্য এসেছে বহু চিন্তাভাবনাপ্রসূত নীতি অবলম্বনের মধ্য দিয়ে।