সংস্কার থেকে রূপান্তর সম্ভব করে তোলাই আমার লক্ষ্য। আমার কাছে সংস্কারের অর্থ হল সেই সমস্ত নীতি যা সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। গত দু’বছরে আমরা এমন কিছু সংস্কারের কাজ শুরু করেছি যা শুধুমাত্র অর্থনৈতিক সংস্কারসাধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।