সকলকে সঙ্গে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায় ভারত। কোনও এক জাতির সাফল্য হয়ে ওঠে অন্য আরেকটি দেশের চালিকাশক্তি। উন্নয়নের স্রোত বয়ে যেতে পারে এক জাতি থেকে অন্য জাতিতে। কোনও জাতি ও সরকারের তা শুধুমাত্র বাধ্যবাধকতাই নয়, এক আঞ্চলিক দায়িত্বশীলতাও বটে। সর্বোপরি ভারতের সমৃদ্ধি ও অগ্রগতি হয়ে উঠবে এশিয়ার এক সাফল্যের কাহিনী। এশিয়ার স্বপ্নকে বিশেষভাবে বাস্তবায়িত করতে তা পালন করবে এক সহায়ক ভূমিকা।