সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের দৃষ্টিভঙ্গিকে একসময় বিশ্বাস করত না বিশ্বের অন্যান্য রাষ্ট্র। বরং, তারা এই দৃষ্টিভঙ্গিকে অস্বীকার করত এই অজুহাতে যে সন্ত্রাসবাদ হল আমাদের নিজস্ব আইন ও শৃঙ্খলাজনিত সমস্যা। কিন্তু বর্তমানে সন্ত্রাস সম্পর্কে ভারতের বক্তব্য গ্রহণ করছে সমগ্র বিশ্বই। বিশ্বের অন্যান্য রাষ্ট্র এখন স্বীকার করে নিয়েছে সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের আলাপ-আলোচনার উদ্যোগ, সন্ত্রাসের ফলে ভারতের ক্ষয়ক্ষতি এবং সন্ত্রাসবাদীদের হামলায় সমগ্র মানবজাতির ক্ষতির বিষয়টি। আমি বিশ্বাস করি যে আমাদের এই উদ্যোগ ও আলোচনার প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। - ‘টাইম্স নাও’ সংবাদ চ্যানেলকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী