স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষে পণ্য ও পরিষেবা কর হল এক বৃহত্তম কর সংস্কার ব্যবস্থা । দেশে এক বিরাট পরিবর্তন সূচিত করবে এই সংস্কার পদক্ষেপ । কর প্রদান ব্যবস্থাকে তা আরও সরল করে তুলবে। ফলে যাঁরা দেশের কাজে আগ্রহী হবেন, তাঁরা এগিয়ে আসতে পারবেন। এই ব্যবস্থা শুধুমাত্র সাধারণ মানুষেরই কল্যাণ করবে না, অর্জিত রাজস্ব থেকে জাতিরও বিকাশ ঘটবে। বিভিন্ন রাজ্যের মধ্যে অবিশ্বাসের পরিবেশ ও পরিস্থিতিরও অবসান হবে। পণ্য ও পরিষেবা কর স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেও বিশেষ শক্তিশালী করে তুলবে” - নেটওয়ার্ক ১৮-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী