অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী এন. চন্দ্রবাবু নাইডু
৭.৪ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে, বাজেটটি শক্তিশালী রাজস্ব শৃঙ্খলা প্রদর্শন করে, যা ২০২১-২২-এ করা প্রতিশ্রুতিকে সম্মান জানায় যে, ২০২৫-২৬-এর মধ্যে রাজকোষ ঘাটতিকে জিডিপি-র ৪.৫ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। উন্নয়ন, ঐতিহ্য এবং বিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রেখে এবং সমাজের সমস্ত অংশকে স্পর্শ করে, বাজেট প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রধান ক্ষেত্রগুলিতে নতুন প্রাণের সঞ্চার করে; সেই সাথে এটি নিশ্চিত করে যে প্রতিটি পরিবার, সম্প্রদায় এবং অঞ্চল যেন সুযোগ ও প্রয়োজনীয় সুবিধা পায়। এটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ‘বিকশিত ভারত’-এর রূপকল্পের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ।