২০১৪-র সংসদীয় নির্বাচনে শ্রী নরেন্দ্র মোদীর জয়লাভের মধ্য দিয়ে ভারত বহু ক্ষেত্রেই প্রথম হওয়ার সম্মান অর্জন করেছে। স্বাধীনতা উত্তরকালে জন্মগ্রহণ করা একজনকে ভারত দেশের প্রধানমন্ত্রী হিসেবে লাভ করেছে। শুধু তাই নয়, দেশ পেয়েছে এমন একজন নেতাকে যিনি দিল্লির অভিজাত মহলের কোন মানুষ নন, কিংবা কোনরকম প্রাতিষ্ঠানিকতা থেকেও তাঁর উদ্ভব ঘটেনি।