স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য
জিএসটি হ’ল এক বড় ধরণের সংস্কার প্রচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটি আর্থিক ক্ষেত্রের একটি সংস্কার মাত্র নয়, একই সঙ্গে তা সামাজিক ক্ষেত্রটিরও এক বিশেষ সংস্কার। আমরা লক্ষ্য করেছি যে, এ বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে যথেষ্ট মাত্রায়। আমরা আরও আশাবাদী এই কারণে যে, দেশে আমূল সংস্কার বলতে যা বোঝায়, এটি হ’ল তারই অন্যতম। আমরা বিশ্বাস করি যে, দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে না, মধ্যবর্তী মেয়াদেই এর সুফল অনুভূত হবে। কর-এর হার কমিয়ে আনতে এবং উন্নততর উৎপাদনশীলতা ও দক্ষতা সার্বিক ব্যবস্থায় নিশ্চিত করার ক্ষেত্রে এটি যথেষ্ট মাত্রায় সাহায্য করবে।