"টেলিভিসনে অ্যাংকারিং-এর ক্ষেত্রে আমি প্রথম বড় সুযোগ পেয়েছিলাম, যখন সেই সময়ে জনপ্রিয় অনুষ্ঠান বিগ ফাইট এর একটি এপিসোডে আমাকে অ্যাংকারিং করতে বলা হয়েছিল। আলোচনার বিষয়বস্তু ছিল কাশ্মীর এবং আমি শ্রী মোদীর সঙ্গে যোগোযোগ করে জানতে চেয়েছিলাম, তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন কি না। কাশ্মীর প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠানটির এপিসোডে, তিনজন প্যানেলিস্ট বা অলোচক ছিলেন। এঁরা হলেন, হুরিয়াৎ-এর মিরওয়াইজ ওমর ফারুক, প্রবীন কুটনীতিবিদ জি. পার্থসারথি এবং অটল বিহারী বাজপেয়ী সরকারের অবস্হান জানানোর জন্য, তাদের প্রতিনিধি হিসাবে শ্রী নরেন্দ্র মোদী। যে সুস্পষ্টতার সঙ্গে শ্রী মোদী হুরিয়াতের অবস্হানকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুষ্ঠানের এই এপিসোডটির জন্য আমি বিরাট সাড়া পেয়েছিলাম। সম্প্রতি মুম্বাই থেকে দিল্লীর এক উড়ানে শ্রী পার্থসারথি ও আমি সেই এপিসোড বিষয়ে স্মৃতিচারণ করছিলাম। জাতীয় নিরাপত্তা বিষয়ে ইস্যুতে শ্রী মোদীর দৃষ্টিভঙ্গির জোর ও গভীরতার প্রতিফলন ঘটেছিল এই এপিসোডে তাঁর বক্তব্যে। "