১৯৯১ সালে ভারতীয় অর্থনীতির উদারীকরণের সময় যে লাইসেন্স রাজের সূচনা হয়েছিল, তা তুলে দেওয়ার লক্ষ্যে সরকারি উদ্যোগে আরও বলিষ্ঠতা নিয়ে আসা হয়েছে। সেইসঙ্গে, আরও জোর দেওয়া হয়েছে মুক্ত বাজার সৃষ্টির বিষয়টির ওপর। যাবতীয় কু-ফল ও কু-প্রথাকে যদি প্রকাশ্যে নিয়ে আসা হয়, তা হলে তার পতন ঘটবেই। মোদী সরকার পূর্বের সরকারগুলির তুলনায় অনেক বেশি উদ্যম, গতি ও সংকল্পের সঙ্গে সংস্কার কর্মসূচি রূপায়িত করবে।