প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রায়ই বিপুল জনসমাগমের সামনে বক্তব্য রাখার সুযোগ পাই। কিন্তু আমি বলতে চাই যে আজ রাতে আপনাকে এখানে স্বাগত জানানোর জন্য যে উত্সাহ দেখা গেছে, তা অতুলনীয়। শেষ বার এই মঞ্চে ব্রুস স্প্রিংস্টিনকে দেখে এমন উন্মাদনা প্রত্যক্ষ করেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী মোদী এখানে যে অভ্যর্থনা পেলেন, এতটা ব্রুস স্প্রিংস্টিনও পাননি। প্রধানমন্ত্রী মোদী ইজ দ্য বস!