“মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা বোঝা গেছে যে, আমার বিশাল সামুদ্রিক স্বার্থ সুরক্ষিত করতে, আমাদের শক্তিশালি ভারতীয় নৌ-বাহিনীর প্রয়োজন। এই বিষয়টির সঙ্গে দেশের অর্থনৈতিক বৃদ্ধির ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এবং তাকে সর্বদাই বিনা বাধায় উন্নত করে তুলতে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ‘নীল অর্থনীতি’-কে কাজে লাগানোর স্বপ্ন থেকে এটা বেশ পরিষ্কার যে ভারত আবার সমুদ্রের দিকে নজর ফেরাচ্ছে এবং ২১ শতকের এক শক্তিশালি নৌশক্তি হয়ে উঠতে চলেছে।”