আইন ও বিচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ
“স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর অনুপুঙ্খিক ভাষণ জীবনের প্রতিটি ক্ষেত্র ছুঁয়ে গেছে। তাঁর নেতৃত্বাধীনে অর্জিত নিখুঁত সাফল্যের ব্যাখ্যা আছে এতে। এক অতি উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশকে সত্যিই সচেতন করে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন ভবিষ্যৎ অবশ্যই ভারতের প্রাপ্য ......... ডাকঘর পেমেন্টস্‌ ব্যাঙ্ক, বি এস এন এল’কে চাঙ্গা করে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর কথায় খুব বিনম্রভাবেই সম্মানিত বোধ করছি। এই সেদিন পর্যন্ত মন্ত্রী হিসেবে আমি এসবের পরিচালনায় ছিলাম। খুবই উৎসাহজনক যে প্রধানমন্ত্রী গত দু’বছরে আধারের বর্ধিত ভূমিকা, ভারতে নতুন মোবাইল ফোন তৈরির অনেক কারখানা খোলার কথা উল্লেখ করেছেন”।