আনন্দ জি মাহিন্দ্রা
‘জ্যাম’-এর মতো একটি ত্রিমুখী উদ্যোগ এবং প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থার ব্যাপক প্রসারের মধ্য দিয়ে তাঁর সক্রিয়তাকে যখনআমরা উপলব্ধি করি, তখন আমরা নিশ্চিতভাবেই বিশ্বাস করি, দেশের প্রধানমন্ত্রী হিসেবে যে ভূমিকা পালন করে চলেছেন নরেন্দ্র মোদী তাতে তিনি বিশ্বের বৃহত্তম এক সামাজিক পরীক্ষানিরীক্ষাকেই নেতৃত্ব দিয়ে চলেছেন। দেশকে দুর্নীতিমুক্ত করার বৃহত্তম নীতি-উদ্যোগগতপ্রচেষ্টা ও প্রক্রিয়ায় যেভাবে ১ কোটি ৬০ লক্ষ ভুয়ো রেশন কার্ড এবং ৩ কোটি ৫০ লক্ষ এলপিজি সংযোগ বাতিল করা হয়েছে, তাতেই একথা প্রমাণিত। ক্ষোভ ও অভিযোগের দ্রুত নিরসনে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে সক্রিয়ভাবে স্বাগত জানানোর মাধ্যমে সরকারি নীতিতে সৃজনশীলতার পাশাপাশি, পরিবর্তনও তিনি সম্ভব করেছেন।